ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় সোমবার পালিত হবে ঈদুল ফিতর

মালয়েশিয়ায় হারি রায়া আদিলফিত্রী (ঈদুল ফিতর) আগামীকাল (সোমবার) পালিত হবে। দ্য কিপার অব দ্য রুলার্স সিল তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা করেছেন। রবিবার (আজ) সন্ধ্যায় সৈয়দ দানিয়াল এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।


তিনি বলেন, ‘শাসকদের সম্মতি অনুসরণ করে ইয়াং ডি পেরতুয়ান আগাং (রাজা) এর আদেশ মেনে, আমি এতদ্বারা ঘোষণা করছি যে মালয়েশিয়ার রাজ্যগুলিতে হারি রায় পুয়াসার তারিখ সোমবার (২ মে) নির্ধারণ করা হয়েছে।


এদিকে, কোভিড-১৯ মহামারীর কারণে দুটি বছর ঈদের নামাজ জামাতে আদায় করতে পারেননি। এবার জামাতের সহিত ইদের নামাজ করতে পারবেন মালয়েশিয়াবাসী।

ads
ads
ads

Our Facebook Page

↑